আমরা বিশ্বাস করি, প্রতিটি যাত্রাই হওয়া উচিত নিরাপদ, আর প্রতিটি চালকই পাওয়া উচিত সঠিক পরিচয়ের সম্মান।
আমাদের উদ্যোগ মূলত রিকশা চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। ইউনিক QR কোড ভিত্তিক এই সিস্টেমের মাধ্যমে যাত্রীরা সহজেই চালকের তথ্য যাচাই করতে পারবেন, আর চালকরা পাবেন একটি বিশ্বস্ত পরিচয়পত্র।